A verified digital archive preserving testimonies, martyrdom records, and pivotal events of the July–August 2024 mass uprising in Bangladesh.
Prime Minister Sheikh Hasina resigned and fled the country. Hundreds of thousands of citizens celebrated victory at Gono Bhaban and Parliament.

Quota reform protests: Dhaka Residential Model College student killed in capital The Business Standard

Why was Abu Sayed shot dead in cold blood? The Daily Star

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের চলা আন্দোলনে রাজধানীর উত্তরা বিএনএস ও আজমপুরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড এগ্রিকালচার টেকনোলজির (আইইউবিএটি) গুলিবিদ্ধ হয়েছেন ৪ জন শিক্ষার্থী।

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের চলা আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউনের’ প্রথম দিন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোডে পুলিশ, বিজিবি ও র্যাবের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া হয়।

এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি উঠেছে। বুধবার (১৮ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ওই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। যেখানে শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের হামলার বিষয়টিও উঠে আসে।

চলমান কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী জুলহাস জয়। তিনি ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে গুলিবিদ্ধ হন জয়। রামপুরা এলাকায় বন্ধুদের সাথে কোটা সংস্কারের আন্দোলন করছিলেন।

রাজধানীর আফতাবনগরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. ইরফান ভূইয়া। তিনি বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ, আহতদের নিয়ে ৩০ মিনিটে সর্বমোট ৩৬টি অ্যাম্বুলেন্স প্রবেশ করে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকে হাসপাতালে এ চিত্র দেখা যায়। অ্যাম্বুলেন্সগুলোয় নিয়ে আসা আহতদের বেশিরভাগ গুলিবিদ্ধ। এ পর্যন্ত হাসপাতালটিতে সর্বমোট ১৩০ জন হতাহত রোগী এসেছেন। সংবাদ জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।