A verified digital archive preserving testimonies, martyrdom records, and pivotal events of the July–August 2024 mass uprising in Bangladesh.
Prime Minister Sheikh Hasina resigned and fled the country. Hundreds of thousands of citizens celebrated victory at Gono Bhaban and Parliament.

The lives lost in quota reform protests The Business Standard

6 killed in Dhaka, Ctg, Rangpur as quota protesters, police, BCL activists clash The Business Standard

পুলিশের গুলিতে আবু সাইদ নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনের এক সমন্বয়ক নিহত হয়েছেন। তার শরীরে ছররা গুলির অসংখ্য চিহ্ন পাওয়া যায়। মৃত্যুর আগের দিন তিনি গত সোমবার (১৫ জুলাই) নিজের ফেসবুক প্রোফাইলে বাঙালি শিক্ষাবিদ ও অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহার একটি ঐতিহাসিক উক্তি সংবলিত ছবি শেয়ার করেছেন। যে পোস্টে আবু সাইদ শিক্ষক শামসুজ্জোহার মতো মৃত্যু কামনা করেন। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্য সেন হলে ছাত্রলীগের নেতাদের রুমে ভাঙচুর চালিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে এই ভাঙচুর চালায়। এসময় হলের ৪৪০নং রুম থেকে একটি অস্ত্র উদ্ধার করেছে তারা। পরে সেটি হল প্রভোস্ট অধ্যাপক ড. জাকির হোসেন ভূইয়ার কাছে জমা দেন তারা।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসে বেশ কয়েজন ছাত্রীকে আটকে রাখার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার মুক্তার বিরুদ্ধে। ছাত্রীদের অভিযোগ, চলমান কোটা আন্দোলনে গেলে মুক্তা ছাত্রলীগ নেতাদের দিয়ে তাদের ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন।

ফেনীতে কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলা করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার (১৭ জুলাই) শহরের ট্রাংক রোডে এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

ঢাবি ভিসি চত্বরে জড়ো হওয়া কোটা সংস্কার আন্দোলনকারীরা কফিন মিছিল নিয়ে টিএসসিতে যাওয়ার সময় পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। আজ বুধবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৪টায় এ সংঘর্ষ শুরু হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন থেকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হলে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল ছোড়ে। এসময় শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়তে থাকেন।

আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিশাল পরিমাণে বিদেশি মদ ও গাঁজার সন্ধান মিলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাহপরান হলের ছাত্রলীগের রুমে। বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ছাত্রলীগ নেতাদের রুম অনুসন্ধান করে পায়।