A verified digital archive preserving testimonies, martyrdom records, and pivotal events of the July–August 2024 mass uprising in Bangladesh.
Prime Minister Sheikh Hasina resigned and fled the country. Hundreds of thousands of citizens celebrated victory at Gono Bhaban and Parliament.

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন, যারা শিক্ষার্থীদের ঘাড়ে ভর করে ষড়যন্ত্র করে এ দেশের অগ্রযাত্রাকে বিঘ্নিত করার চেষ্টা করে, সেই ধরনের লোকদের এ আন্দোলনে সম্পৃক্ততা আমাদের উদ্বিগ্ন করে। কোটা সংস্কার আন্দোলনের নামে কেউ দেশের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না।

12 July 2024: As protests gain momentum, government threatens a hardline stance The Business Standard

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১১ জুলাই ২০২৪) বিকাল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে।

একাত্তর সালের এক পরিবারের গল্প জানি—যুদ্ধের কিছু মাস আগে শারীরিক অসুস্থতায় পরিবারপ্রধান মারা গেছেন, মারা যাওয়ার সময় তাঁর পাঁচজন সন্তান রেখে যান। বড় তিন মেয়েকে এর আগে বিয়ে দেওয়া হয়েছে আর সন্তানদের মধ্যে যে সবচেয়ে ছোট, তার বয়স তখন চার বছর। এর মধ্যেই দেশে বেজে উঠল যুদ্ধের দামামা। এই পরিবার থেকে যুদ্ধে যাওয়ার জন্য উপযুক্ত কোনো সদস্য কি অবশিষ্ট ছিলেন?

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহাল হওয়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ববিদ্যালয়শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। একই সঙ্গে কোটাপ্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছে সংগঠনটি।

কোটা বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ বৃহস্পতিবারও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। তাঁরা রাজধানীর শাহবাগ মোড়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-আরিচা মহাসড়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন জায়গায় অবস্থান নেন। ছবিতে থাকছে বিভিন্ন এলাকার আন্দোলনের চিত্র।

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখাসহ চার দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার রায় স্থগিত হয়নি।